সাম্য ও শান্তির জন্য

আর কতবার হতে হবে রক্তাক্ত এই বাংলাদেশ

আর কত মায়ের বুক করতে হবে সন্তান হারা

আর কত রক্ত দিলে বল

পাবো আমি আমার সেই কাঙ্খিত

সাম্য শান্তি একতার বাংলাদেশ

স্বাধীনতার স্বাদ

আমি দেখিনি বায়ান্নের একুশ

আমি দেখিনি উনষত্তো একাত্তোর

আমি শুনেছি পাBlogচাত্তোরের কথা

মুজিব ও জিয়াকে হারানোর ব্যাথা

আমি শুনেছি স্বৈরশাসনের এরশাদের কথা

তার পর তিলে তিলে টের পেয়েছি

হতভাগ্য বাংলাদেশের মানুষের বুকের আর্তনাদ

তাইতো আবার স্বপ্ন বুনে বুকের রক্তে ছত্রিশ জুলাই

তবু এই হতভাগ্য মায়ের কপালে

শোষন শাসনের কালোছাঁয়া আঁধারের ভয়

প্রতিটিক্ষণ কুড়ে কুড়ে খায় অস্তিমজ্জা

আমি আমার বাংলাকে আর কাঁদতে

দেখতে চাইনা

সাম্য শান্তি একতার বাংলাদেশ চাই

যেই বাংলার জন্য যুগে যুগে রক্তক্ত হতে হয়েছে

সবুজ শীতল পাটির মমতাময়ী মায়ের বুকHome

Blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started